Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ৫ নভেম্বর ২০২৫

তিন দিনেই রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

তিন দিনেই রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার
প্রতীকি ছবি

নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে চাঙ্গাভাব দেখা যাচ্ছে। নভেম্বর মাসের প্রথম তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি নভেম্বর মাসের শুরুতেই রেমিট্যান্সের প্রবাহ গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের বছরের একই সময়ে দেশে এসেছিলো ২২১ মিলিয়ন ডলার, যা এবার ৪৮ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৫০ মিলিয়নে।

চলতি অর্থবছরের (২০২৫–২৬) শুরু থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ১০ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ ১ হাজার ৩১৬ মিলিয়ন ডলার বেশি, কারণ ২০২৪–২৫ অর্থবছরের এ সময় পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছিলেন ৯ হাজার ১৫৯ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১০ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৮ দশমিক ৯ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার বেশি।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসীদের এ বাড়তি রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করবে। তারা বলছেন, হুন্ডি রোধ, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ এ বৃদ্ধির অন্যতম কারণ।

রেমিট্যান্স বৃদ্ধির এ ইতিবাচক ধারা অব্যাহত থাকলে বছরের শেষ নাগাদ ২৫ বিলিয়ন ডলার অতিক্রমের সম্ভাবনা দেখছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য