Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ৮ ডিসেম্বর ২০২৫

রেমিট্যান্সে স্বস্তি দেশ, ৬ দিনে এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার

রেমিট্যান্সে স্বস্তি দেশ, ৬ দিনে এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার
প্রতীকি ছবি

চলতি ডিসেম্বর মাসের প্রথম ছয় দিনেই প্রবাসী আয়ে এসেছে ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ ইতিবাচক তথ্য। হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স—যা বছরের শেষ প্রান্তে এসে অর্থনীতিতে নতুন স্বস্তি যোগ করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বরের ১ থেকে ৬ তারিখ—এ ছয় দিনে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো পেয়েছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ৮ কোটি ১৭ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে সবচেয়ে বেশি—৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার। বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আরও ১৭ লাখ ৯০ হাজার ডলার।

এর আগে গত নভেম্বরেই দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স—২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। চলতি অর্থবছরের আগের দুই মাস অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।

এদিকে আগস্ট ও জুলাই মাসে দেশে এসেছিলো ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশের প্রবাসী আয়ের ধারাবাহিক এ প্রবাহকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। কারণ সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরেই দেশে এসেছে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স—৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার।

অর্থনীতিবিদদের ভাষায়, ডলারের বাজার নিয়ন্ত্রণ, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দেয়া এবং ব্যাংকিং সুবিধা বাড়ানোর ফলে টানা কয়েক মাস ধরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে চলেছে। বছরের শেষ মাসে এ ধারা আরও জোরদার হওয়ার সম্ভাবনার কথাই বলছে ব্যাংকিং খাত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য