Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৯, ৩১ অক্টোবর ২০২৫

কর সংস্কারে ইতিবাচক সাড়া

ই-রিটার্ন দাখিল করলেন ১০ লাখের বেশি করদাতা

ই-রিটার্ন দাখিল করলেন ১০ লাখের বেশি করদাতা
ফাইল ছবি

চলতি ২০২৫–২৬ করবছরে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতারা এখন ঘরে বসেই অনলাইনে সহজে রিটার্ন পূরণ ও জমা দিতে পারছেন [www.etaxnbr.gov.bd](http://www.etaxnbr.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনভিত্তিক এ সেবা করদাতাদের সময় ও ভোগান্তি কমিয়েছে, পাশাপাশি কর সংস্কারে এনবিআরের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করেছে।

গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ২০২৫–২৬ করবছরের ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকেই ধীরে ধীরে করদাতাদের আগ্রহ বাড়তে থাকে, যার ধারাবাহিকতায় অক্টোবরের শেষ নাগাদ ই-রিটার্ন দাখিলের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

এনবিআর বলছে, এ বছর ই-রিটার্ন দাখিলকারীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সহজ ইন্টারফেস, মোবাইল নম্বর ও এনআইডি-ভিত্তিক লগইন ব্যবস্থা এবং অনলাইন ট্যাক্স ক্যালকুলেটর চালু হওয়ায় করদাতারা আগের তুলনায় অনেক দ্রুত রিটার্ন জমা দিতে পারছেন।

রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ই-রিটার্ন দাখিলকারীর সংখ্যা আরও কয়েক লাখ বৃদ্ধি পাবে।

এনবিআর সূত্র মতে, কর সংস্কারের অংশ হিসেবে আগামী বছর থেকে ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তুতিও নেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর