Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ৮ ডিসেম্বর ২০২৫

আরও বাড়বে প্রবেশাধিকার: ঘোষণা সারাহ কুকের

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রফতানি সুবিধা

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রফতানি সুবিধা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রফতানি খাতে বড় স্বস্তি নিয়ে এলো যুক্তরাজ্যের ঘোষণা। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য শুল্কমুক্তভাবেই প্রবেশ করবে। শুধু তা-ই নয়, ২০২৯ সালের পরও তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে ‘ডিউটি-ফ্রি’ সুবিধা পাবে বলে তিনি নিশ্চিত করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সারাহ কুক বলেন, যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত বাংলাদেশের রফতানি বাজারে বৈচিত্র্য আনতে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের নতুন দিগন্ত উন্মোচন হবে এবং বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

তিনি জানান, এ সিদ্ধান্ত প্রমাণ করে—যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারিত্বে আগ্রহী এবং ভবিষ্যতের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে চায়।

রফতানি নির্ভর বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের এ নিশ্চয়তা রফতানি আয় বাড়ানো, নতুন বাজার তৈরি এবং মন্দা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার