Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ১৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:০৭, ১৪ এপ্রিল ২০২৬

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাগাতিপাড়ার কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাগাতিপাড়ার কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়া কৃষকদের খোঁজ নিতে মাঠে নেমেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ৮ নম্বর সোনাপুর ওয়ার্ডের হিজলি পুরানপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও বসতবাড়ি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। শিলাবৃষ্টির কারণে ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানান। অনেকের ঘরবাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফারজানা শারমিন পুতুল বলেন, সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রস্তুতের নির্দেশ দেন, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তা পেতে পারেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন অর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু এবং নাটোর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিনহাজুর রহমান মনির।

স্থানীয় কৃষকরা প্রতিমন্ত্রীর এ মাঠপর্যায়ের উপস্থিতিকে স্বাগত জানিয়ে দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
শার্শায় জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাগাতিপাড়ার কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল
ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন
হরমুজ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি
বীরগঞ্জে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বললো চীন
ক্রুড তেলের সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারি
কানাডার নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি
যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার
দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭
বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল
হরমুজে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে না ন্যাটো
ব্যাংকিং খাতে ‘লুটেরাদের পুনর্বাসন’ হচ্ছে: টিআইবি
ইরানি বেসামরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ভুল করেছেন
বিএনএসবির কমিটি ভেঙে নিজেকে চেয়ারম্যান ঘোষণা এমপির
ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পকে কড়া বার্তা চীনের