Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশ না জেনে মুক্তির প্রতিশ্রুতি কেনো? প্রশ্ন আসিফ মাহমুদের

দেশ না জেনে মুক্তির প্রতিশ্রুতি কেনো? প্রশ্ন আসিফ মাহমুদের
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন তুলেছেন, যারা দেশ-বাস্তবতা সম্পর্কে জানে না, তারা কীভাবে দেশের মানুষকে মুক্তির প্রতিশ্রুতি দেয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা-১১ আসনে জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের সমর্থনে আয়োজিত এ জনসভায় প্রধান বক্তাদের একজন ছিলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, জনগণের সামনে এখন স্পষ্ট দুটি পথ—একদিকে রাজপথ, আন্দোলন ও গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্ব; অন্যদিকে বিদেশে আরাম-আয়েশে বেড়ে ওঠা এমন নেতৃত্ব, যারা সাধারণ মানুষের জীবন-বাস্তবতা জানে না। তিনি প্রশ্ন রাখেন, অলিগলি থেকে উঠে আসা নেতৃত্বকে রায় দেবেন, নাকি এমন কাউকে, যিনি আপনাদের কষ্ট-সংগ্রাম বোঝেন না?

তিনি দাবি করেন, ১১ দলীয় ঐক্য জোট জনগণের অধিকার, ন্যায় ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, ঐক্যকে বিজয়ী করে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামকে ব্যাপক ভোটে জয়ী করতে।

জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি
গাইবান্ধা-৩ আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার শক্ত লড়াই
ঢাকায় ৪০টি খেলার মাঠের প্রতিশ্রুতি তারেক রহমানের
বন্দর ধর্মঘটে ‘হার্ডলাইনে’ সরকার, জিম্মি করলে ছাড় নয়: উপদেষ্টা
হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানাই: মির্জা ফখরুল
তারেক রহমানকে অমানবিক নির্যাতন করে ডিজিএফআই
শুল্ক কমলেও খেজুরের দাম লাগামহীন
গণভোটে আইনি জট ও সমন্বয় সংকটে জুলাই ম্যান্ডেট ঝুঁকিতে: টিআইবি
চট্টগ্রাম পোর্ট চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
দুই দল পালাক্রমে জনগণের বিরুদ্ধে কাজ করেছে ৩০ বছর: নাহিদ
ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন নাহিদ: জামায়াত আমির
মুম্বাইতে ঝলমলে উদ্বোধন, অন্য ভেন্যুগুলোয় দর্শক খরা
দেশ না জেনে মুক্তির প্রতিশ্রুতি কেনো? প্রশ্ন আসিফ মাহমুদের
লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা নেই
ঢাকায় তিন আসনে তিন দলের প্রধান এগিয়ে, পিছিয়ে মামুনুল
হাসনাতের বিরুদ্ধে বিএনপি-আ.লীগ-জাপা একাট্টা
ভারতে ভবন ধস, বহুজনের চাপা পড়ার আশঙ্কা