Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

হাসনাতের সাবেক প্রতিদ্বন্দ্বী মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

হাসনাতের সাবেক প্রতিদ্বন্দ্বী মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার
ফাইল ছবি

দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী বক্তব্য এবং কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ‘ট্রাক’ প্রতীকের নির্বাচনি সভায় দেয়া এক বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন, তাহলে আমি আপনাদের ছাড়বো না। ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দিবো।

তিনি আরও বলেন, আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি। প্রয়োজনে আপনারা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার কোনও সমস্যা নাই।

নিজের পূর্ববর্তী নির্বাচনী সাফল্যের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, অতীতে কখনও ভোটারদের দ্বারা অপমানিত হননি এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তবে এবার ‘অপমানিত’ হলে প্রতিশোধ নেয়ার ইঙ্গিতও দেন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। আমি যদি খারাপ হই, তাহলে খারাপের খারাপ হবো।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নির্বাচনি প্রচারে উসকানিমূলক ও হুমকিমূলক বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে। বিএনপি জানিয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনও আচরণ বরদাশত করা হবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক
গাজায় ভয়াবহ অস্ত্র ব্যবহার ইসরায়েলের, দেহ মিলছে না হাজারো নিহতের
রাজশাহীতে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
বিসিবিকে স্যালুট আসিফ নজরুলের
নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল যাত্রী যাতায়াত বন্ধ
নেতৃত্বের দৌড়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্র
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
হাসনাতের সাবেক প্রতিদ্বন্দ্বী মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার
আপনার ভোটে সিদ্ধান্ত নিন দেশ কোন পথে যাবে: ড. ইউনূস
নির্বাচনের আগে অপতথ্যের বন্যা, বেশিরভাগ উৎস ভারত
প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
যদি অন্য দলকে ভোট দেন, ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেবো: বিএনপি নেতা
ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা
নিজের যোগ্যতায় চাকরি নেবো: ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী
রক্ত দিয়ে হলেও ভোট চুরি ঠেকাবেন: সারজিস
ঢাকা-৮-কে ‘মদিনার সমাজ’ গড়ার প্রতিশ্রুতি নাসীরুদ্দিন পাটওয়ারীর
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
গাজীপুরে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া