Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ০৫:৪৪, ১৭ অক্টোবর ২০২৫

ডিবির জালে সংঘবদ্ধ চোরচক্র

মালিবাগের ৫০০ ভরি স্বর্ণচুরির রহস্য ফাঁস

মালিবাগের ৫০০ ভরি স্বর্ণচুরির রহস্য ফাঁস
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগে আলোচিত শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় অবশেষে রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে পরিচালিত অভিযানে চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালংকার, যা শম্পা জুয়েলার্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে। সেখানে উপস্থিত থাকবেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিএমপির মিডিয়া উইং জানিয়েছে, গ্রেফতার চারজনই পেশাদার ও সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্বর্ণালংকারের দোকানে নজরদারি চালিয়ে আসছিলো। সুযোগ বুঝে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে তারা এ বড় চুরির ঘটনা ঘটায়।

গত ৮ অক্টোবর গভীর রাতে দোকানের তালা ভেঙে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা দুই ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে পদ্ধতিগতভাবে ভল্ট ও ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার পর থেকেই র‌্যাব, ডিবি ও স্থানীয় থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।

ঘটনাটি জুয়েলারি ব্যবসায়ী মহলে তোলপাড় সৃষ্টি করে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দ্রুত অপরাধীদের গ্রেফতার ও স্বর্ণ উদ্ধারের দাবি জানায়। অবশেষে ডিবির দক্ষ তদন্তে চোরচক্রের চার সদস্য ধরা পড়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারদের পূর্ণ পরিচয়, চুরির পরিকল্পনা ও উদ্ধারকৃত স্বর্ণের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তারা আরও জানান, এ চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী