Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫২, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫৩, ৫ ডিসেম্বর ২০২৫

 আতঙ্কগ্রস্থ দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়েছে

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়েছে সিংহ

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়েছে সিংহ
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ফাঁকি দিয়ে একটি সিংহ পালিয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায় বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

তিনি জানান, সিংহটি এখনও চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছে এবং তার প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিজ্ঞ কর্মীরা ইতোমধ্যে তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছেন।

ঘটনার পরপরই চিড়িয়াখানার অভ্যন্তরে অবস্থানরত সব দর্শনার্থীকে দ্রুত নিরাপদ স্থানে বের করে নেয়া হয়। অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং চিড়িয়াখানার একটি বড় অংশ সাময়িকভাবে খালি করা হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, সিংহটি যাতে বাইরে যেতে না পারে সেজন্য সব প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে নজরদারি বাড়ানো হয়েছে। কীভাবে সিংহটি খাঁচা থেকে বের হলো, তা জানার জন্য প্রাথমিক তদন্তও চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানের আত্মপরিচয় নিয়ে সিম্পোজিয়াম
পিংক বাসে নারী চালক নিয়োগ, সাক্ষাৎকারেই চাকরি
স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার
হাসনাতের বক্তব্যে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট
গোসলে নেমে প্রাণ গেলো পাঁচ বোনের
ইরান যুদ্ধের ৬ বড় বৈশ্বিক পরিণতি
বিনা খরচে প্রথম বহরে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫
বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো
নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার
২০৩০ সালে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ