Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ২২ ডিসেম্বর ২০২৫

মন ভালো রাখার আহ্বানে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস

মন ভালো রাখার আহ্বানে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস
ছবি: সংগৃহীত

একবিংশ শতাব্দীর কর্মব্যস্ত জীবনে উদ্বেগ ও অস্থিরতা কাটিয়ে মনের প্রশান্তি ফেরাতে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার আহ্বান জানানো হয়েছে। ২১ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ। বাংলাদেশে মেডিটেশন চর্চার পথিকৃৎ কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

ভোর ৭টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে সমবেত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত কণ্ঠে ভালো থাকার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। এরপর শুরু হয় মূল আকর্ষণ ‘মেডিটেশন’। পিনপতন নীরবতায় হাজার হাজার মানুষ চোখ বন্ধ করে অন্তরের প্রশান্তির খোঁজে নিমগ্ন হন।

অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী। বৈজ্ঞানিক মেডিটেশন পদ্ধতি কোয়ান্টাম মেথড-এর উদ্ভাবক শহীদ আল বোখারী মহাজাতক তার বার্তায় উল্লেখ করেন যে, কোয়ান্টাম গত তিন দশক ধরে ‘মন ভালো তো সব ভালো’ এ সত্যটি প্রচার করে আসছে। তিনি ২০২৫ সালকে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’ হিসেবে ঘোষণা করে সমাজের প্রতিটি স্তরে এর গুরুত্ব ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে মানুষ প্রতিনিয়ত ট্রমা, ভয় এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, যা থেকে নানা মনোদৈহিক রোগের সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে মেডিটেশন বা ধ্যান একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। অনুষ্ঠানটি সঞ্চালনায় অংশগ্রহণ করেন সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব রেজওয়ানুল হক রাজা এবং কাজী রওনাক হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রাজধানীর মূল আয়োজনের পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দেশের শতাধিক স্থানে এবং বিদেশের বিভিন্ন সেন্টারে একযোগে এ দিবসটি পালিত হয়েছে। শান্তিপ্রিয় মানুষের এ বিশাল অংশগ্রহণ প্রমাণ করে যে, সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য মেডিটেশন এখন সময়ের দাবি। আয়োজকদের প্রত্যাশা, বিশ্ব মেডিটেশন দিবসের এ চেতনা প্রতিটি ঘরে পৌঁছে যাবে এবং একটি সুস্থ ও পজিটিভ সমাজ গঠনে সহায়ক হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা