Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

৯ম পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবি

ব্যারিকেড ভেঙে যমুনার পথে সরকারি চাকরিজীবীরা

ব্যারিকেড ভেঙে যমুনার পথে সরকারি চাকরিজীবীরা
ছবি: সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করেছেন সরকারি চাকরিজীবীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে অগ্রসর হন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার দিকে যাত্রা শুরু করেন।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। তা না হলে তারা বাড়ি ফিরে যাবেন না। বারবার আশ্বাস দেয়া হলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ না হওয়ায় তারা ক্ষুব্ধ বলেও জানান।

তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ না করে সরকারি কর্মচারীদের সঙ্গে অবিচার করা হয়েছে।

এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। পরে সেখান থেকে যমুনার উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।

এদিকে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গত ২৭ জানুয়ারি সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, পে কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ায় এই সরকার পে স্কেল বাস্তবায়নে যাচ্ছে না। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এ সিদ্ধান্ত পরিবর্তন বা বাতিল করতে পারবে।

উপদেষ্টা আরও জানান, পে কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে প্রায় এক লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। তবে বাস্তবে একসঙ্গে সব সুপারিশ কার্যকর হয় না, পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হয়। অর্থের সংস্থান কীভাবে হবে, তা সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা