Sobar Desh | সবার দেশ পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৪, ৩০ জুন ২০২৬

নিষিদ্ধ দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার মামলা

সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে

সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন জঙ্গি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজামান মুক্তার স্ত্রী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য কাজী মৌসুমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা জজ মাহাবুব আলী মুয়াদের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছর কার্যক্রম নিষিদ্ধ জঙ্গি আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় নিজ বাসভবনে কেক কাটার আয়োজন করেন কাজী মৌসুমি। এ ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে গত ২৩ জুলাই পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া বাদী হয়ে ৪৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার পর কাজী মৌসুমি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন। সে জামিনের মেয়াদ শেষ হলে সোমবার তিনি পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদেশে সহ-আসামি নীলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন পঞ্চগড়ের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।

অন্যদিকে আসামিপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মির্জা সারায়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধানসহ একাধিক আইনজীবী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইকুয়েডরকে উড়িয়ে ৮ বছর পর শেষ ষোলোয় মেক্সিকো
হলি আর্টিজান হামলার ১০ বছর: কারাগারে ছয় আসামি
পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে, সঙ্গী পেলো ব্রাজিলকে
জন্মসূত্রে নাগরিকত্বে ট্রাম্পকে আটকালো সুপ্রিম কোর্ট
সংসদে এমপিদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ দর্শানোর নির্দেশ
ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: এনসিপি
অনলাইন বেটিংয়ে ৭ বছরের জেল, ৫ কোটি টাকা জরিমানা
এখন কি ওনাকে ঋণখেলাপি বলতে পারবো মাননীয় স্পিকার?-আসলাম চৌধুরীকে প্রসঙ্গে সংসদে জামায়াত এমপির প্রশ্ন
ইনুর রায়ে ক্ষুব্ধ প্রসিকিউশন, অসন্তুষ্ট আসামিপক্ষও
রোমাঞ্চকর টাইব্রেকারে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো
টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোতে প্যারাগুয়ে
বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে