Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ৩১ জুলাই ২০২৫

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, জব্দ ৫ কোটি টাকা

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, জব্দ ৫ কোটি টাকা
প্রতীকি ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মোতাল্লেস হোসেন এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের আদেশে এসব হিসাব থেকে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।

সিআইডির তদন্তে উঠে এসেছে, প্রতারণার পাশাপাশি অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে মোতাল্লেস হোসেন ও তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে। এ ছাড়া তার স্থাবর সম্পত্তি ও আর্থিক লেনদেন বিশ্লেষণ চলছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মোতাল্লেস নিজেকে খালেদা জিয়ার ‘লিয়াজোঁ অফিসার’ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায় করতেন। প্রতারণার শিকার ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এ সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের কাজও চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য