Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৮, ২২ অক্টোবর ২০২৫

টিউলিপকে ফের তলব, ৫ ঠিকানায় পাঠানো হলো চিঠি

টিউলিপকে ফের তলব, ৫ ঠিকানায় পাঠানো হলো চিঠি
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে পুনরায় তলব করেছে। এ নোটিশ ঢাকার পাঁচটি ঠিকানায় পাঠানো হয়েছে।

গত মে মাসে রাজধানীর গুলশান-২, ১১ নম্বর রোডে ইস্টার্ন হাউজিং থেকে অবৈধ ফ্ল্যাট গ্রহণের মামলায় টিউলিপকে তলব করা হয়েছিলো। তবে দুদকের অভিযোগ, টিউলিপ বিভিন্ন মাধ্যমে বলছেন যে তিনি চিঠি পাননি।

দুদক সূত্রে জানা গেছে, টিউলিপ চিঠি না পাওয়ার অভিযোগ করার পর আগের ঠিকানাগুলোর সঙ্গে আরও দুটি নতুন ঠিকানা যুক্ত করে মোট পাঁচটি ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, রাজধানীর সংশ্লিষ্ট থানার মাধ্যমে, রেজিস্ট্রি ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি প্রকাশ্য স্থানে রাখবেন। উল্লেখ্য, এর আগে ১৪ মে টিউলিপকে তলব করেছিলো দুদক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা