Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ২৪ এপ্রিল ২০২৬

আইআরজিসির ভিডিও প্রকাশ

দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করলো ইরান

দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করলো ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ভারতগামী দুটি জাহাজ জব্দ করার ভিডিও প্রকাশ করেছে।

জব্দ হওয়া জাহাজ দুটি হলো ‘ইপামিনোন্ডাস’ ও ‘এমএসসি ফ্রান্সেসকা’।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানি পতাকাবাহী স্পিডবোট দ্রুতগতিতে জাহাজগুলোর দিকে অগ্রসর হচ্ছে। এরপর অস্ত্রধারী ও মুখোশ পরা নৌসেনারা জাহাজে উঠে সেগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-সংশ্লিষ্ট গণমাধ্যম ‘নূর নিউজ’ জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করায় ‘ইপামিনোন্ডাস’ জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই সময় ‘ইউফোরিয়া’ নামের আরেকটি জাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হলে সেটি থেমে যায়। পাশাপাশি ‘এমএসসি ফ্রান্সেসকা’কেও নিশানা করা হয়।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালি এলাকায় নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজ দুটি শনাক্ত করে থামানো হয়। সংস্থাটি দাবি করেছে, ‘এমএসসি ফ্রান্সেসকা’ ইসরায়েল-সংশ্লিষ্ট মালিকানাধীন এবং ‘ইপামিনোন্ডাস’ নেভিগেশন ব্যবস্থায় কারসাজির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলছিলো।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে আরোপিত বিধিনিষেধ অমান্য বা নিরাপদ নৌচলাচল ব্যাহত করার যেকোনও প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ জলপথে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের জাহাজ জব্দের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা
‘প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আমি কিছুই লিখিনি’
ক্যান্সার ধরা পড়েছিলো—স্বীকার করলেন নেতানিয়াহু
‘শহীদদের সঙ্গে ‘গাদ্দারি’ করলে ধুলোয় মিশে যাবে’
আজীবন সম্মাননায় নায়ক আলমগীর
বৈশ্বিক বাজারে নতুন শক্তি মুসলিম নারীদের পোশাক
গণভোট বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি খেলাফত মজলিসের
শার্শায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী!
ইরানি জনগণের ঐক্য শত্রুপক্ষকে দুর্বল করেছে: মোজতবা খামেনি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি, কাফিসহ চারজন
১৭ বছর বিদেশে কারা ‘গুপ্ত’ ছিলো—প্রশ্ন জামায়াত নেতার
জুলাই সনদে ‘প্রতারণার ছাপ’: আইনমন্ত্রী
‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’,—ট্রাম্পের বক্তব্য রুচিহীন: ভারত
কলেজশিক্ষিকাকে জুতাপেটা করার পেছনের বিস্ফোরক তথ্য