Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯, ৬ মে ২০২৬

আপডেট: ১২:৩১, ৬ মে ২০২৬

কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এবার গরুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। কোথাও এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (৬ মে) সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহনের সময় সড়কপথে চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। কোনও সড়কে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন পশুর হাট ঘিরে যাতে যানজট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আগাম পরিকল্পনা নেয়া হয়েছে। অনুমোদন ছাড়া কোনও স্থানে হাট বসাতে দেয়া হবে না। পাশাপাশি হাটের নির্ধারিত সীমানার বাইরে পশু রাখার সুযোগও থাকবে না।

হাটের নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া প্রতিটি হাটে ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে।

মীর শাহে আলম আরও বলেন, কোরবানির হাটে জাল বা নকল টাকা শনাক্ত ও প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। ক্রেতা-বিক্রেতাদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল বুথও স্থাপন করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত
ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন
কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
গ্রেফতারের নির্দেশেও থামছে না পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সহিংসতা
নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি