Sobar Desh | সবার দেশ মো. ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ১৪ নভেম্বর ২০২৫

সাংবাদিকের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার দায়ে মামলা

নাটোরে ল্যাব সহকারী অনিকের শাস্তির দাবিতে মানববন্ধন

নাটোরে ল্যাব সহকারী অনিকের শাস্তির দাবিতে মানববন্ধন
ছবি: সবার দেশ

নাটোরে এক সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা ও মানহানির প্রতিবাদে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ল্যাব সহকারী আব্দুল্লাহ আল অনিকের বিরুদ্ধে মামলা দায়েরের পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম। এতে বাগাতিপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান, সিনিয়র সাংবাদিক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, এনসিপি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মঞ্জুর রহমান, এশিয়ান টিভির রিপোর্টার হাসান আলী সোহেল এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় সবার দেশ পত্রিকার বাগাতিপাড়া প্রতিনিধি মো. ফজলে রাব্বি, দৈনিক দেশ রূপান্তর বাগাতিপাড়া প্রতিনিধি রাশেদুল আলম রুপক, খোলা কাগজের প্রতিনিধি নিশাতুর রহমান, মানবকণ্ঠের সোহেল রানা তুহিন, মানবজমিনের জমশেদ আলীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অনিক দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি ভুয়া পরিচয়ে প্রতারণা ও মানহানির মতো অপরাধ করে সাংবাদিক সমাজকে অসম্মানিত করেছেন। দ্রুত তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বক্তারা আরও সতর্ক করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।

এ বিষয়ে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. নুরুল ইসলাম বলেন, গত ৫ নভেম্বর স্ত্রীর অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে অনিক কলেজে অনুপস্থিত থাকে। এরপর থেকে তাকে দেখা যায়নি। গভর্নিং বডির পরবর্তী সভায় তার বিরুদ্ধে দাফতরিক ব্যবস্থা নেয়া হবে।

গভর্নিং বডির সভাপতি ও উপজেলা জামায়াতের ইসলামীর আমীর এ কে এম আফজাল হোসেন বলেন, অনিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিষয়টি অনভিপ্রেত এবং কলেজের জন্য বিব্রতকর। পরবর্তী বৈঠকে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানিয়েছেন, আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার