Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ৩ ডিসেম্বর ২০২৫

সমালোচনার মুখে ট্রাইব্যুনালে হাজির 

নিঃশর্ত ক্ষমা চাইলেন পান্না, লড়বেন না হাসিনার পক্ষে 

নিঃশর্ত ক্ষমা চাইলেন পান্না, লড়বেন না হাসিনার পক্ষে 
ছবি: সংগৃহীত

গুম–নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামি হাসিনার পক্ষে আর লড়বেন না—এ ঘোষণা দেয়ার পর সৃষ্টি হওয়া বিরূপ পরিস্থিতির মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ উপস্থিত হয়ে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন।

এর আগে, শেখ হাসিনার মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আগ্রহ প্রকাশ করে যুক্ত হলেও পরবর্তীতে আদালতে অনুপস্থিত থাকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ট্রাইব্যুনাল। আদালত দ্রুত তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

২৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে প্যানেল আইনজীবী হিসেবে জেড আই পান্নাকে নিয়োগ দেয় রাষ্ট্রপক্ষ। তবে কয়েকদিন না যেতেই বিষয়টি ঘিরে নাটকীয়তা শুরু হয়।

গত ২৭ নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় পান্না জানান, তিনি শেখ হাসিনার পক্ষ হয়ে ট্রাইব্যুনালে লড়বেন না। ভিডিও বার্তায় তিনি যুক্তি হিসেবে উল্লেখ করেন, যেহেতু শেখ হাসিনা আদালতের ওপর আস্থা রাখছেন না, তাই তিনি তার পক্ষে আইনী লড়াইয়ে থাকতে চান না। পান্না ভিডিওতে বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সে আদালতে আমি তার পক্ষে লড়াই করবো না। বিষয়টি এ ভিডিওর মাধ্যমে জানালাম।

তার এ আচরণ ও প্রকাশ্য ঘোষণার পরে ট্রাইব্যুনাল কঠোর অসন্তোষ প্রকাশ করে, যা শেষ পর্যন্ত তাকে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করে। আদালত এখন তার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করবে কি না এবং তিনি প্যানেল আইনজীবীর দায়িত্বে থাকবেন কি না—তা পরবর্তী আদেশে জানানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, জাম্বিয়ায় ৯ সদস্যের দল
তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
টুঙ্গিপাড়ায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আটক সাঈদ খোকন ডিবি হেফাজতে