Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে একসঙ্গে জয়ী দম্পতি

জাকসু নির্বাচনে একসঙ্গে জয়ী দম্পতি
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বিরল এক নজির গড়েছেন এক দম্পতি। শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে স্বামী-স্ত্রী দুজনই জয়ী হয়েছেন।

হাফেজ তারিকুল ইসলাম কার্যকরী সদস্য পদে জয় পেয়েছেন। তিনি গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (২০১৯-২০ সেশন) মাস্টার্সের শিক্ষার্থী এবং বর্তমানে জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার স্ত্রী নিগার সুলতানা নির্বাচিত হয়েছেন সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে। তিনি ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ সেশন) চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড।

দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সহসভাপতি (ভিপি) হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।

ফলাফলে দেখা যায়, ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে শিবির-সমর্থিত জোট। বাকি চারটি পদের মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং দুটি স্বতন্ত্র প্রার্থীর দখলে গেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে এক দম্পতি জয়ী হয়েছিলেন, যা এবার জাকসুতেও পুনরাবৃত্তি হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি