Sobar Desh | সবার দেশ টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৯, ১৭ অক্টোবর ২০২৫

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ এবারও রচনা করেছে সাফল্যের অনন্য দৃষ্টান্ত। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৪৬ জন পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ২২ জন অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫।

বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, কলেজের ৫৭তম ব্যাচের ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে ৪২ জন বিজ্ঞান বিভাগে এবং ৪ জন মানবিক বিভাগে অংশ নেয়। শতভাগ শিক্ষার্থীই সর্বোচ্চ গ্রেড পেয়ে কলেজের গৌরব আরও উজ্জ্বল করেছে।

ফলাফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল এস এম ফয়সল পিএসসি বলেন, 

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক পরিশ্রম, অনুশাসন এবং পারস্পরিক সহযোগিতার ফলেই এ অসাধারণ অর্জন সম্ভব হয়েছে। এ সাফল্য ভবিষ্যতের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

কলেজটির পূর্ববর্তী বছরগুলিতেও এইচএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে শতভাগ পাশ ও জিপিএ-৫ অর্জনের রেকর্ড রয়েছে। এবারও সে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা আরও সুসংহত করল মির্জাপুর ক্যাডেট কলেজ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী