Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ৭ জানুয়ারি ২০২৬

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভিপি প্রার্থীর ভোটের ব্যবধান ৩৫১ 

জকসুর ২৬ কেন্দ্রেই পূর্ণ প্যানেলে এগিয়ে শিবির 

জকসুর ২৬ কেন্দ্রেই পূর্ণ প্যানেলে এগিয়ে শিবির 
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ৩৫১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী তিনি পেয়েছেন ৩ হাজার ৩৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট।

শুধু ভিপি পদেই নয়, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে লিড ধরে রেখেছেন বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র।

এর আগে কয়েক দফা পেছানো ও স্থগিতের পর গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল আলোচিত ও দীর্ঘ প্রতীক্ষিত জকসু নির্বাচন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটারদের মধ্যে নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ১৯০ জন।

নির্বাচনটি ৩৯টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র নির্ধারণ করা হয় এবং একটি কেন্দ্র রাখা হয় হল সংসদের জন্য আলাদাভাবে।

ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফল সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হননি নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তবে বাকি কেন্দ্রগুলোর ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ফলাফলের চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের