Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:২১, ৭ জানুয়ারি ২০২৬

জকসুর ৮ কেন্দ্রের ফল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে শিবির প্যানেলের দাপট

জকসুর ৮ কেন্দ্রের ফল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে শিবির প্যানেলের দাপট
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় ধীরগতির মধ্যেই এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে শীর্ষ তিন পদ—ভিপি, জিএস ও এজিএস—সবকটিতেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে। তবে ভিপি পদে ব্যবধান খুবই সামান্য, মাত্র ৬ ভোট।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট। ভোটের এ ব্যবধান নির্বাচনের ফলকে আরও নাটকীয় করে তুলেছে।

জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮২৫ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২২ ভোট। এজিএস পদেও এগিয়ে আছেন শিবির প্যানেলের মাসুদ রানা, তার প্রাপ্ত ভোট ৭৯৯। অপরদিকে ছাত্রদল প্যানেলের প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।

যদিও শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে আছে, তবে পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক—এ দুই পদে এখনও ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর কয়েকটিতেও ছাত্রদল প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে আছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, জকসু নির্বাচনের ভোট গণনা শুরু থেকেই জটিলতায় পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ভোট গণনা স্থগিত ছিলো। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা বিরতির পর পুনরায় ভোট গণনা শুরু হয়। তবে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ৮টি কেন্দ্রের ফল ঘোষণা করা সম্ভব হয়েছে। এখনও বাকি রয়েছে ৩১টি কেন্দ্রের ভোট গণনা।

এ পর্যন্ত যে ৮টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো—নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), মাইক্রোবায়োলজি, ফিন্যান্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

বাকি কেন্দ্রগুলোর ফলাফলের ওপরই নির্ভর করবে জকসুর চূড়ান্ত চিত্র। দীর্ঘসূত্রতা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা ও আগ্রহ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভালোবাসার আলিঙ্গনেই ভাঙলো স্ত্রীর ৫ পাঁজর!
আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
কানাডায় ভিসা জালিয়াতি, অভিযুক্ত ৫ বাংলাদেশি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক
দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সাজেক খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ব্যবসায়ীদের
নালার কাজেও চাঁদাবাজি, বাড়িপ্রতি ৫০ হাজার টাকা
ভারতের এসবিআইয়ে সাইবার হামলা, তথ্য চুরির দাবি
সাজেকে গোলাগুলির পর আতঙ্ক, পর্যটনে ধস
মোদি-তারেকের বৈঠক ঘিরে আলোচনা, অপেক্ষা আনুষ্ঠানিক সূচির
চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারালেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী
যশোরে আইনজীবী সহকারী পরিচয়দানকারী ইয়াবাসহ আটক
৮১ বছরে জাতিসংঘ: মানবতার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম?
কক্সবাজারে হোটেলে আগুন, সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক
কোরআনের আয়াত তুলে মুসলিমবিদ্বেষের নিন্দা বিল ক্লিনটনের
আল-আকসার খতিবকে আটক করলো ইসরায়েল
বিশ্বে ঋণে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের