Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫০, ৭ জানুয়ারি ২০২৬

নৃবিজ্ঞান বিভাগ দিয়ে কার্যক্রম পুনরায় চালু

সাড়ে তিন ঘণ্টা পর জকসুর ভোট গণনা ফের শুরু

সাড়ে তিন ঘণ্টা পর জকসুর ভোট গণনা ফের শুরু
ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় স্থগিত থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা আবার শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনার মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হয়।

ভোট গণনা পুনরায় শুরুর ঘোষণা দেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম। তিনি জানান, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে একটি কেন্দ্রের ভোট হাতে গণনা করা হবে, এরপর সে ভোট দুটি ওএমআর মেশিনে গণনা করে ফলাফল মিলিয়ে দেখা হবে।

তিনি বলেন, প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে—এমন একটি কেন্দ্রের ভোটকে পরীক্ষামূলকভাবে গণনার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। সে অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্ট হওয়া ভোট দিয়ে নতুন করে গণনা শুরু করা হয়েছে। ম্যানুয়াল গণনার ফলাফলের সঙ্গে যে ওএমআর মেশিনের ফল মিলবে, পরবর্তী সব কেন্দ্রের ভোট সে মেশিন দিয়েই গণনা করা হবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী জানান, হাতে গণনার পর দুই ভিন্ন কোম্পানির দুটি ওএমআর মেশিনে আবারও একই কেন্দ্রের ভোট গণনা করা হবে। এরপর হাতে গণনা করা ফলের সঙ্গে যে মেশিনের ফল হুবহু মিলবে, সেটিকেই চূড়ান্ত হিসেবে বেছে নেয়া হবে।

তিনি বলেন, শুরু থেকেই কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। ভোট গণনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতেই দুটি আলাদা কোম্পানির মেশিন ব্যবহার করা হচ্ছে।

এদিকে নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান বলেন, টেকনিক্যাল সমস্যার কারণেই ভোট গণনা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। এ পরিস্থিতিতে ভিপি ও জিএস প্রার্থীসহ সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হয় এবং সবার মতামতের ভিত্তিতেই নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে মেশিনের কারিগরি ত্রুটির কারণে জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়। দীর্ঘ আলোচনা ও বৈঠকের পর পুনরায় গণনার এ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের