Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ৬ জানুয়ারি ২০২৬

জকসুর ভোট গণনা সাময়িক স্থগিত

জকসুর ভোট গণনা সাময়িক স্থগিত
ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান আনুষ্ঠানিকভাবে ভোট গণনা স্থগিতের ঘোষণা দেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোট গণনার কাজে ব্যবহৃত যন্ত্রপাতিতে কারিগরি সমস্যা দেখা দেয়ায় গণনা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়নি। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং ত্রুটি সারানো হলে পুনরায় গণনা শুরু করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে ভোট গণনা স্থগিত হওয়ার খবরে নির্বাচন কেন্দ্রে অপেক্ষমাণ প্রার্থী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতেই গণনা সাময়িক বন্ধ রাখা হয়েছে।

ভোট গণনা কখন আবার শুরু হবে, সে বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের