Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৪, ৭ জানুয়ারি ২০২৬

জকসুতে ২৩ কেন্দ্রে শীর্ষ ৩ পদেই এগিয়ে শিবির

জকসুতে ২৩ কেন্দ্রে শীর্ষ ৩ পদেই এগিয়ে শিবির
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা এখনও চলমান রয়েছে। সর্বশেষ ঘোষিত তথ্য অনুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএস—এ তিনটি গুরুত্বপূর্ণ পদেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ২ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ৬৯১ ভোট। এ হিসাবে রিয়াজুল ইসলাম ১২৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ব্যবধান আরও বড়। ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২ হাজার ৯৮০ ভোট। অপরদিকে ছাত্রদল–সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবির–সমর্থিত মাসুদ রানা। তিনি পেয়েছেন ২ হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৩৫০ ভোট।

এর আগে কয়েক দফা পেছানো ও সাময়িক স্থগিতের পর মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত জকসু নির্বাচন। নির্বাচনে জকসু ও হল সংসদ মিলিয়ে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ছিলেন ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ১৯০ জন। ভোটগ্রহণ হয় ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য নির্ধারিত ছিল ৩৮টি কেন্দ্র এবং একটি কেন্দ্র নির্ধারণ করা হয় হল সংসদের জন্য।

বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হলে জকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফলের চিত্র স্পষ্ট হবে। এদিকে ভোট গণনা ও ফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের