Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ৭ জানুয়ারি ২০২৬

১৮ কেন্দ্রের ফল ঘোষণা

জকসুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভিপি পদে রাকিব এগিয়ে

জকসুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভিপি পদে রাকিব এগিয়ে
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়াই এখন চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে। ১৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত এ কে এম রাকিব নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির সমর্থিত মো. রিয়াজুল ইসলাম কে মাত্র ২৫ ভোটে পেছনে ফেলেছেন।

সর্বশেষ ফলাফলে রাকিব পেয়েছেন ২ হাজার ১৫৪ ভোট, আর রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১২৯ ভোট।

ভোট ব্যবধান নাটকীয়ভাবে কমিয়ে এনেছেন ৩টি কেন্দ্র। পরিসংখ্যান বিভাগে রিয়াজুল ১৯০ ভোট এবং রাকিব ৯৪ ভোট পান, সমাজবিজ্ঞান বিভাগে রিয়াজুল ১৮৩ ও রাকিব ১২৯ ভোট পান, আর আইন ও ভূমি প্রশাসন কেন্দ্রে রিয়াজুল ১৫২ ও রাকিব ১৩৭ ভোট পান। ফলে সকালে ২৪৯ ভোট ব্যবধান দ্রুত কমে ২৫ ভোটে দাঁড়ায়।

জিএস ও এজিএস পদের লড়াইতে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী। জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ১ হাজার ৫৮৭ ভোট নিয়ে ছাত্রদলের খাদিজাতুল কুবরার (৭৯৩ ভোট) কে অনেকটা পেছনে ফেলেছেন। এজিএস পদেও মাসুদ রানা ১ হাজার ৪৬৬ ভোট নিয়ে এগিয়ে আছেন, যেখানে ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট।

ভিপি পদে রাকিব প্রথম ১৪ কেন্দ্রের ফলাফলে বিভিন্ন বিভাগে আধিপত্য দেখিয়েছিলেন। তবে পরিসংখ্যান ও সমাজবিজ্ঞান বিভাগের বড় ব্যবধান রিয়াজুলকে জয়ের কাছাকাছি নিয়ে এসেছে।

মঙ্গলবার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৫ ঘণ্টা ভোট গণনা স্থগিত ছিলো। পুনরায় ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হয়। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ফল ঘোষণা শুরু হলেও ২৫টি কেন্দ্রের ভোট গণনা এখনও বাকি, যার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা