Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৬:২৭, ১৯ মে ২০২৬

নিজ হাতে ‘৩৬ জুলাই’ গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত

নিজ হাতে ‘৩৬ জুলাই’ গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত
ছবি: সংগৃহীত

নিজ হাতে জুলাই আন্দোলনের প্রতীকী গ্রাফিতি এঁকে আলোচনায় এসেছেন ডা. শাহাদাত হোসেন। সোমবার (১৮ মে) রাতে চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় ‘৩৬ জুলাই’ লিখে গ্রাফিতি অংকনের কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সোমবার রাত ৮টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে প্রবেশের সড়কসংলগ্ন টাইগারপাস এলাকায় উপস্থিত হন মেয়র শাহাদাত। পরে নিজ হাতে দেয়ালে গ্রাফিতি এঁকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় মেয়র শাহাদাত হোসেন বলেন, জুলাই-আগস্টের চেতনা যারা ধারণ করে, সে চেতনায় যে কেউ গ্রাফিতি অংকন করতে পারবে। আমি নিজ হাতে আঁকালাম। কেউ নান্দনিক গ্রাফিতি অংকনের জন্য সহযোগিতা চাইলে আমি তাদেরও সহযোগিতা করবো। আমাদের সবাইকে জুলাই-আগস্টের চেতনার সঙ্গে থাকতে হবে।

এর আগে গ্রাফিতি অংকন কর্মসূচিকে কেন্দ্র করে নগরীতে উত্তেজনা তৈরি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) টাইগারপাসের দেওয়ানহাট থেকে জিইসি মোড় পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে।

তবে নিষেধাজ্ঞা অমান্য করে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশের কর্মকর্তা আমিরুল ইসলামের বিরুদ্ধে এক নারী কর্মীর গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলে এনসিপির নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে দিনভর এলাকায় উত্তেজনা বিরাজ করে।

পরে সন্ধ্যার দিকে সিএমপি ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

এদিকে বিকেলে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় গ্রাফিতি অংকন কর্মসূচি ঘোষণা দেয়। ঘোষণার পর সন্ধ্যা ৭টা থেকে নগরীর লালখানবাজার এলাকা থেকে দলটির নেতাকর্মীরা গ্রাফিতি অংকন শুরু করেছেন বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলা, নিহত ৩
শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই
ভিসি প্রত্যাহার না হলে ডুয়েটে শাটডাউনের হুঁশিয়ারি
বন্দরের সংকট নিরসনে বেনাপোলে কাস্টমস কমিশনার-জামায়াত এমপির বৈঠক
শরীয়তপুর-ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
নিজ হাতে ‘৩৬ জুলাই’ গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত
নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক
টাঙ্গাইল রেলস্টেশনের সরকারি জমিতে শ্রমিক দলের অফিস
নারী এমপিদের সংসদে সক্রিয় ও দক্ষ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকার প্রস্তাব
ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি
এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ বাঁচাই রাখলে কথা হবে-সালমান-রেহানার ফোনালাপ