Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে একুশে বইমেলা শুরু আজ

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে একুশে বইমেলা শুরু আজ
ছবি: সংগৃহীত

ভাষার মাসে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় সাহিত্য আয়োজন অমর একুশে বইমেলা-২০২৬। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমি-এর সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা ও সংস্কৃতিসচিব মো. মফিদুর রহমান।

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় বাংলা একাডেমি ও অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত কমিশনে বই বিক্রি করবে। বাংলা একাডেমির বই ও পত্রপত্রিকার জন্য মেলার দুই অংশেই আলাদা স্টল থাকবে।

এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান রয়েছে। মোট ইউনিটের সংখ্যা ১ হাজার ১৮টি। গত বছর অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান এবং ইউনিট ছিলো ১ হাজার ৮৪টি।

এবারের আয়োজনকে পরিবেশবান্ধব ও ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। মেলা পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত ধুলাবালি নিয়ন্ত্রণে পানি ছিটানো ও মশক নিধনের ব্যবস্থা রাখা হয়েছে। স্টল, মঞ্চ, ব্যানার, লিফলেট ও খাবারের দোকান তৈরিতে পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় লিটল ম্যাগাজিন চত্বর সাজানো হয়েছে। সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনের জন্য স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে একুশে বইমেলা শুরু আজ
হাতিরঝিলে নির্মাণাধীন ভবনে শিশুর লাশ উদ্ধার
কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৮
বাগাতিপাড়ায় দুই ফার্মেসিকে জরিমানা
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, অর্ধশতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেফতার দাবি এনসিপির
বেনাপোলের শুকুর-জামালের যাবজ্জীবন কারাদণ্ড
শার্শায় আল-আমিন হত্যায় প্রধান আসামি মশিউর গ্রেফতার
বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিলো: জামায়াত আমির
যশোর জেনারেল হাসপাতাল থেকে নারী চোর আটক
জামিনে মুক্ত হলেই আ.লীগ নেতাকর্মীদের পুন:গ্রেফতারের নির্দেশ
‘আজকে আমার শেষ দিন’—লাইভে এসে তরুণীর আত্মহত্যা
জামায়াতকে ভোট দেয়ায় স্ত্রীদের তালাকের পরামর্শ বিএনপি এমপির
বিএনপি-আ.লীগ সন্ত্রাসীরা হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করেছে: নাহিদ
গাছ কাটা বিএনপি নেতা জাহাঙ্গীর গ্রেফতার
টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
৫ কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক