Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:২০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:২০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন

রুমিনের পাশে জাতীয় পার্টি, ভোট ঘিরে বাড়ছে উত্তাপ

রুমিনের পাশে জাতীয় পার্টি, ভোট ঘিরে বাড়ছে উত্তাপ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। তার আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানা ও জাতীয় পার্টির নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী বলেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও হুমকির মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এমন পরিস্থিতিতে দল হিসেবে তারা একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় পার্টির সব নেতা-কর্মীকে রুমিন ফারহানার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে। রুমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং রাজনৈতিক প্রতিদান দিতেই এ সমর্থন দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন করবেন না বলে ঘোষণা দেয়ার পর দলটি আনুষ্ঠানিকভাবে তার ‘হাঁস’ প্রতীকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জাতীয় পার্টিতে যোগ দেয়ার বিষয়ে বলেন, এখনই এ বিষয়ে কিছু বলার সময় আসেনি। আগে নির্বাচন করতে হবে, জয়ী হতে হবে, এরপর সিদ্ধান্ত নেয়া যাবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, ১২ তারিখের ভোট যেন পেশীশক্তি, কালো টাকা, ভয়-ভীতি বা হুমকির প্রভাবমুক্ত থাকে— সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন এবং ফলাফল যেন সঠিকভাবে ঘোষণা হয়, সে দাবি জানান তিনি।

রুমিন অভিযোগ করেন, তার নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে। রাতে ফোন করা হচ্ছে, বাসায় ডেকে নেয়া হচ্ছে এবং বলা হচ্ছে— কাজ করবা তো ‘হাঁসের’ সঙ্গে করো! ১২ তারিখের পর দেখব, এলাকায় থাকবা না- তখন দেখবো। এতে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি-সমর্থিত জোট প্রার্থী কয়েক কোটি টাকার বাজেট নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন এবং আগামী দুই দিনে এসব অর্থ বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রশাসনের প্রতি এ বিষয়ে নজরদারির আহ্বান জানান তিনি।

এর আগে ‘গ্রেফতারের হুমকি’ পাওয়ার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা। তবে সোমবারের সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন না।

বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, যার প্রতীক ‘খেঁজুর গাছ’।

নির্বাচনের ঠিক আগে জাতীয় পার্টির এ সমর্থন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তারেক রহমানকে বহন করা বিমানে গুরুতর ত্রুটি, রক্ষণাবেক্ষণে অনিয়ম
ইরানে হামলা নিয়ে ক্ষোভে ফুঁসছে মার্কিন জনমত
নেতানিয়াহু–আমিরাত প্রেসিডেন্টের বিরল ফোনালাপ, কি কথা হলো?
ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি জাহের আলভীর
ইসরায়েলে তৃতীয় দফায় মিসাইল হামলা ইরানের
এপস্টেইন নথিতে ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ
মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা সহায়তা রাশিয়ার
নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর!
জ্বালানি তেল পাচার রোধে বেনাপোলে বিজিবির টহল জোরদার
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
গাইবান্ধায় জাল নোটসহ প্রতারক চক্রের সদস্যকে জনতার মারধর
ইন্দোনেশিয়ায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ
মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা পাপ: মির্জা আব্বাস
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবর্তন হয়েছে শুধু ‘জয় থেকে জিন্দাবাদ’: নাহিদ ইসলাম
সোনার জাকাত দেয়ার সময় ক্রয়মূল্য ধরতে হবে নাকি বিক্রয়মূল্য?
মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’
মেসি পেলের চেয়েও ভালো: ডোনাল্ড ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া