Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ৮ মে ২০২৫

আপডেট: ১১:২৫, ৮ মে ২০২৫

নিহত বহু বেসামরিক নাগরিক

পাক-ভারত সীমান্তে ফের গোলাবর্ষণ 

পাক-ভারত সীমান্তে ফের গোলাবর্ষণ 
ছবি: সংগৃহীত

কাশ্মীরের বিতর্কিত সীমান্ত অঞ্চলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। বুধবার (৭ মে) রাতভর নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর ব্যাপক গোলাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ১২ জন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও অন্তত ৫৭ জন। 

এছাড়া গোলাবর্ষণে একজন ভারতীয় সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্টওয়াল জানান, পাকিস্তানি বাহিনী প্রথমে ছোট অস্ত্র ও আর্টিলারি বন্দুক দিয়ে গুলি চালায়। ভারত ‘সমানুপাতিকভাবে’ জবাব দিয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, আমাদের সেনারা সজাগ রয়েছে, যেকোনও পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।

তবে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা দাবি করে বলা হয়েছে, ভারতই প্রথম গুলি চালায় এবং পাকিস্তান আত্মরক্ষার্থে জবাব দেয়। দুই পক্ষই একে অপরকে সংঘাতের জন্য দায়ী করছে।

২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক ভয়াবহ বন্দুকধারীর হামলায় নিহত হন ২৬ জন বেসামরিক নাগরিক। ভারত এ হামলার পেছনে আন্তঃসীমান্ত সন্ত্রাসী সংযোগের অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায়। সে উত্তেজনার ধারাবাহিকতায় সীমান্ত সংঘর্ষ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে একই রাতে পাকিস্তানের লাহোর শহরের ওয়ালটন রোড এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

স্থানীয় প্রশাসন এলাকা ঘিরে ফেলেছে এবং সাধারণ জনগণকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। বিস্ফোরণের প্রকৃতি এখনও স্পষ্ট নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ