Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ২৬ আগস্ট ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবন্দি বিনিময়: ৩০০ মুক্তি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবন্দি বিনিময়: ৩০০ মুক্তি
ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন শনিবার ও রবিবার দুই দিন ধরে মোট ৩০০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। উভয় দেশের পক্ষ থেকে ১৪৬ জন করে সামরিক বন্দি ছাড়া হয়েছে। এছাড়া ইউক্রেন ৮ জন বেসামরিক রুশ নাগরিককেও মুক্তি দিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তি পাওয়া রুশ সেনাদের বর্তমানে বেলারুশে মেডিকেল চেকআপ চলছে। শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানো হবে। মুক্তিপ্রাপ্ত বেসামরিক রুশ নাগরিকরা ইউক্রেনের ক্রুস্ক প্রদেশের বাসিন্দা। মুক্তির সময় রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মসকালকোভা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বন্দিদের আবেগ ও অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন; কারাগারে তারা কঠোর মানসিক চাপের মধ্যে ছিল।

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সংলাপ চলছে তুরস্কের ইস্তাম্বুলে। সংলাপে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনেস্কি।

সংলাপ শুরুর এক মাসের মধ্যে, জুনে দুই দেশের মধ্যে প্রথমবার ১২ হাজার মৃত সেনা ও ২ হাজার জীবিত যুদ্ধবন্দির বিনিময় হয়েছিল। পরে জুলাইয়ে আরও ২ হাজার ৪০০ জন যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছিল। সর্বশেষ আগস্টের ১৯ তারিখে রাশিয়া ইউক্রেনকে ১ হাজার মরদেহ হস্তান্তর করেছিল এবং বিনিময়ে ১৯ রুশ সেনার মরদেহ ফিরে পেয়েছিল।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন