Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ৪ অক্টোবর ২০২৫

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান দিলেও ইসরায়েল সে নির্দেশ উপেক্ষা করে বিমান ও গোলাবর্ষণ চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এতে অন্তত সাতজন নিহত হয়েছেন।

গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, হামাস ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী সমঝোতায় রাজি হওয়ার পরও ইসরায়েলি সেনারা শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে গাজা শহর ও উপত্যকার অন্যান্য এলাকায় বিস্তৃত বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, রাতটি ভয়াবহ ছিলো। ডজন ডজন বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়েছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

বাসসালের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। গাজা শহরের ব্যাপ্টিস্ট হাসপাতাল জানায়, তুফাহ পাড়ার একটি বাড়িতে হামলায় নিহত ও আহতদের তারা গ্রহণ করেছে—নিহতদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। Khan Yunis-এর নাসের হাসপাতালও জানিয়েছে, বাস্তুচ্যুত গাজাবাসীদের একটি শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (৩ অক্টোবর) হামাস ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রস্তাবের জবাবে সম্মতি জানিয়েছে। এতে তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে।

হামাসের ঘোষণার পরই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। একই সময়ে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাসের প্রতিক্রিয়ার পর তারা প্রথম ধাপে জিম্মিদের মুক্তি কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার