Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:০৩, ২৫ নভেম্বর ২০২৫

ধীরে এগোচ্ছে অ্যালকোহল নীতির শিথিলতা

সৌদিতে আরও দুই মদের দোকান খুলছে

সৌদিতে আরও দুই মদের দোকান খুলছে
ছবি: সংগৃহীত

সৌদি আরব কঠোর অ্যালকোহল নিষেধাজ্ঞা আরও নরম করতে নতুন দুটি অ্যালকোহল স্টোর খোলার প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনা সম্পর্কে অবহিত একাধিক সূত্র। নতুন দোকানগুলোর একটি থাকবে আরামকোর ধাহরান কম্পাউন্ডে অমুসলিম বিদেশি কর্মীদের জন্য, আরেকটি জেদ্দায় কূটনৈতিকদের জন্য স্থাপন করা হবে।

এ উদ্যোগকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চলমান বৃহৎ সামাজিক-অর্থনৈতিক সংস্কারের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। দেশের দীর্ঘদিনের কঠোর বিধিনিষেধ শিথিল করে সৌদি আরবকে আরও উন্মুক্ত করে তোলাই এ রূপান্তর প্রচেষ্টার মূল লক্ষ্য।

গত বছর রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথমবারের মতো একটি অ্যালকোহল স্টোর চালু করা হয়—১৯৫১ সালের নিষেধাজ্ঞার পর যা একটি ঐতিহাসিক পরিবর্তন। কূটনৈতিক মহলে দোকানটি ‘বুজ বাঙ্কার’ নামে পরিচিত।

সূত্রগুলোর একজন জানিয়েছেন, ধাহরানে নতুন স্টোরটি আরামকোর নিজস্ব কম্পাউন্ডে হবে এবং কেবল প্রতিষ্ঠানটিতে কর্মরত অমুসলিম বিদেশিরাই সেখানে প্রবেশাধিকার পাবেন। অন্যদিকে জেদ্দার দোকানটি পরিচালিত হবে বিভিন্ন দেশের কনস্যুলেটগুলোর কূটনীতিকদের জন্য।

দুটি দোকানই ২০২৬ সালে খোলার কথা থাকলেও এখনও কোনও নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি। সৌদি সরকারের মিডিয়া সেন্টার বা আরামকো—কেউই এ প্রসঙ্গে মন্তব্য করেনি।

রিয়াদে প্রতিষ্ঠিত স্টোরটিতে সম্প্রতি অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি কার্ডধারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ রেসিডেন্সি সাধারণত বড় বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং দক্ষ পেশাজীবীদের দেয়া হয়।

এর আগে অ্যালকোহল সংগ্রহের উপায় ছিল কেবল কূটনৈতিক ব্যাগেজ, কালোবাজার বা বাসায় নিজের তৈরি পানীয়। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েত ছাড়া বেশিরভাগ দেশেই সীমিত পরিসরে অ্যালকোহল বিক্রি বৈধ। তবে সৌদিতে এটি এখনও নাগরিকদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ।

তবুও গত কয়েক বছরে দেশের সামাজিক উন্মুক্ততা দ্রুত বেড়েছে। সিনেমা, কনসার্ট, মরুভূমিতে নাচের উৎসব, নারীদের গাড়ি চালানোর অনুমতি—সবই চলমান ‘ভিশন ২০৩০’ সংস্কার পরিকল্পনার অংশ।

পর্যটন ও বিদেশি বিনিয়োগ বাড়াতে ধীরে ধীরে সীমাবদ্ধতা শিথিল করছে রিয়াদ। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে আগে বলা হয়েছিলো, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে পর্যটন এলাকায় অ্যালকোহল বিক্রির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যদিও সৌদি কর্তৃপক্ষ সে দাবি অস্বীকার করেছে, বিষয়টি দেশে ব্যাপক অনলাইন বিতর্কের জন্ম দেয়। কারণ সৌদি রাজা ইসলামের দুই পবিত্র মসজিদের রক্ষক হিসেবে পরিচিত।

অ্যালকোহলে শিথিলতা এখনও সতর্ক গতিতে এগোলেও পর্যটন খাতে দ্রুত বিনিয়োগ চলছে। রেড সি গ্লোবাল প্রকল্পের অধীনে আগামী মে মাসের মধ্যে ১৭টি নতুন হোটেল চালুর পরিকল্পনা রয়েছে, যদিও এসব রিসর্টেও অ্যালকোহল পরিবেশন করা হবে না।

সম্প্রতি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিবকে প্রশ্ন করা হলে তিনি জানান, আন্তর্জাতিক অনেক ভ্রমণকারী অ্যালকোহল চান—আমরা তা বুঝি। তবে এখনও কোনও পরিবর্তন হয়নি। আর ভবিষ্যতে পরিবর্তন আসবে কি না জানতে চাইলে তিনি উত্তরে বলেন, এটা আপনি যেভাবে ব্যাখ্যা করতে চান, করতে পারেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার