Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ২৬ নভেম্বর ২০২৫

ভারত বললো—হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনায়

ভারত বললো—হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনায়
ছবি: সংগৃহীত

ভারত বাংলাদেশের অনুরোধে ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসিামি খুনি হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পরীক্ষা করে দেখছে। বুধবার ২৬ নভেম্বর নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের পাঠানো অনুরোধ তাদের হাতে পৌঁছেছে এবং এখন বিষয়টি পর্যালোচনা চলছে। তিনি বলেন, বাংলাদেশ ও তার জনগণের প্রতি ভারতের অঙ্গীকার দৃঢ় এবং এ বিষয়ে সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

প্রেক্ষাপট হিসেবে উল্লেখযোগ্য, গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থান ও বিক্ষোভের ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়। অভিযোগ ছিলো, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চকবাজারের চাংখারপুল এলাকায় ছয় জন নিরস্ত্র বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় সরাসরি দায়ী ছিলেন তিনি। এ রায়ের পর থেকে ৭৮ বছর বয়সী হাসিনা ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়।

বাংলাদেশ সরকার সম্প্রতি তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় এবং এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠায়। সে আবেদনেরই এখন প্রশাসনিক ও কূটনৈতিক পর্যায়ে যাচাই-বাছাই চলছে।

পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করবে দিল্লির অভ্যন্তরীণ মূল্যায়ন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক মানবাধিকার ও বিচারব্যবস্থার আলোচনার উপর। তবে প্রকাশ্যেই এখন বিষয়টি উভয় দেশের কূটনৈতিক দিনপঞ্জির অন্যতম আলোচিত ইস্যু।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান