Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ২৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:১৪, ২৭ নভেম্বর ২০২৫

তাই পো আবাসিক কমপ্লেক্সে দুঃস্বপ্নের রাত

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত ৪৪, নিখোঁজ ২৭৯

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত ৪৪, নিখোঁজ ২৭৯
ছবি: সংগৃহীত

হংকংয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত ৪৪ জন প্রাণ হারিয়েছেন। বিপুল অগ্নিকাণ্ডের পর এখনও ২৭৯ জনের খোঁজ মেলেনি। দেশটির ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মানবিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে এই ঘটনার দিকে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির লাইভ আপডেটে সর্বশেষ হতাহতের তথ্য নিশ্চিত করা হয়।

বুধবার দুপুরে তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের বিশাল বহুতল আবাসিক কমপ্লেক্সে আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনজুড়ে। আটটি ভবনের সমন্বয়ে নির্মিত এই কমপ্লেক্সে মোট দুই হাজার অ্যাপার্টমেন্ট এবং চার হাজার ছয়শোরও বেশি বাসিন্দা রয়েছে। কিন্তু আগুন লাগার সময় ঠিক কতজন ভবনের ভেতরে ছিলেন—তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি সাংবাদিকদের জানান, নিখোঁজ ২৭৯ জনের সন্ধান জরুরি ভিত্তিতে চালানো হচ্ছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৯ জনকে, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। লি বলেন, "জীবন রক্ষাই এখন আমাদের প্রধান লক্ষ্য। আমরা কোনোভাবেই হতাহতের সংখ্যা বাড়তে দিতে চাই না।"

১৮ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকার ফলে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের তীব্রতায় ভবনের ওপরের অংশে পৌঁছানো দুঃসাধ্য হয়ে উঠেছে। ৮০০’র বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে জটিল কাঠামো এবং দ্রুত ছড়িয়ে পড়া ধোঁয়া উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে আশপাশের ১৩টি স্কুলের ক্লাস আজ বাতিল করা হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো নিখোঁজদের সন্ধানে তালিকা তৈরি ও আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া লোকজনের তথ্য মিলিয়ে কাজ করছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ঘটনাটিকে ‘গুরুতর মানবিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

হংকংয়ের ব্যস্ত নগরে ধোঁয়া ও আগুনে মোড়া এই দুর্যোগ এখনো শেষ হয়নি। নিখোঁজ শত শত মানুষ, হাসপাতালে জীবন নিয়ে লড়াই করা আহতরা—তাই পো কমপ্লেক্স এখন এক অস্থির অপেক্ষার নাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা