Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৯, ১ মার্চ ২০২৬

আপডেট: ০১:০৯, ১ মার্চ ২০২৬

মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি: প্রতিমন্ত্রী অমিত

মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি: প্রতিমন্ত্রী অমিত
ছবি: সবার দেশ

দেশের সকল মসজিদের খতিব, ইমামদেরকে ঈদুল ফিতরের আগেই  পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শুক্রবার সন্ধ্যায় যশোরে মুক্তিযোদ্ধা ও পেশাজীবীদের সম্মানে জেলা বিএনপির ইফতার মাহফিলে বক্তৃতাকালে একথা জানান।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলো-জনগণের সমর্থনে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ফ্যামেলি কার্ডের আওতায় আনবে। যার ফলে রাষ্ট্র প্রতিমাসে তাদের সহযোগিতা করবে। এ উদ্যোগ আমরা ইতোমধ্যে শুরু করেছি। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার বীজ ও তার ফসলের উৎপাদিত ফসলের নায্য দাম পায়। সে ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। কৃষি কার্ড ও ফ্যামেলি কার্ডের পাইলট প্রজেক্ট ঈদের আগেই শুরু হচ্ছে। তেমনি ইমাম মুয়াজ্জিন কিংবা বিভিন্ন ধর্মগুরুদের প্রতি মাসে সম্মানি ভাতা দিতে চাই। কারণ মসজিদ মন্দির কমিটি তাদের যে ভাতা দেন; সেটি দিয়ে তাদের সংসার চলে না। ঈদুল ফিতরের আগে দেশের সকল মসজিদের খতিব, ইমামদের পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার টেষ্টা শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় অন্য ধর্মগুরুরাও এ সুযোগের আওতায় আসবে।

সাড়ে ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণ মওকুফ করার জন্য সরকারের দেড় হাজার কোটি টাকা খরচ হবে জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের কাছে দেয়া ওয়াদা রাখবার উদ্দেশ্য আমাদের প্রথম কেবিনেট মিটিংয়ে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির বিষয়গুলো উপস্থাপন করেছি। তার অংশ হিসাবে গতকালের কেবিনেট মিটিংয়ে সাড়ে ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণের সুদআসল মওকুফ করেছে সরকার। এর জন্য ব্যয় হবে দেড় হাজার কোটি টাকা।

প্রতিমন্ত্রী বলেন, পবিত্র রমজানে ইফতারের পবিত্র মুহূর্তে আবারও প্রতিশ্রুতি দিচ্ছি যশোরে কোনও মাদক ব্যবসায়ী, কিশোর সন্ত্রাসী গ্যাংদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিবে না বিএনপি। তিনি বলেন, যশোরবাসীর কাছে আমার দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। যশোরবাসীর কাছে আমার প্রতিশ্রুতি ছিলো যশোরে নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা দূরীকরণ। সে ভোগান্তি লাঘবে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। আগামী বর্ষা মৌসুমের আগে ৫০ শতাংশ ভোগান্তি কমে আসবে। এ শহরে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে চান, তাহলে এক্ষেত্রে অব্যশই রাজনীতিক পৃষ্টপোষকতা বন্ধ থাকতে হবে। আমি আবারও এ রমজানে ইফতারের পবিত্র মুহূর্তে আবারো প্রতিশ্রুতি দিচ্ছি যশোরে কোনও মাদক ব্যবসায়ী, কিশোর সন্ত্রাসী গংদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিবে না বিএনপি।

যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কএম

শীর্ষ সংবাদ:

খামেনি নিহত হয়েছেন: ট্রাম্প
এনসিপি নেত্রী মিতু গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন স্বামী
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
রাজধানীতে খণ্ডিত লাশে রহস্য, মিললো দেহহীন মস্তক
রাতের আঁধারে জঙ্গি ছাত্রলীগের পোস্টার, কঠোর হুঁশিয়ারি ডাকসুর
খামেনি বেঁচে আছেন, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন
ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহতের দাবি
খামেনির লাশ পাওয়া গেছে—দাবি ইসরায়েলি কর্মকর্তার
খামেনি নেই ইঙ্গিত দিয়ে ইরানিদের বিক্ষোভের ডাক নেতানিয়াহুর
নিরাপত্তা শঙ্কায় কুয়েতে সব মসজিদে তারাবি স্থগিত
ইয়ামালের হ্যাটট্রিকে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিলো বার্সেলোনা
তেহরানে হামলায় খামেনির প্রাসাদ ধ্বংসের দাবি
স্টুডেন্ট ভিসায় পাঠিয়ে সর্বনাশ: মালয়েশিয়ায় প্রবাসীর মৃত্যু
নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর মিললো শিশুর লাশ
ইরানি হামলার ভয়ে লাখ লাখ ইসরায়েলি বাঙ্কারে
হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান
মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি: প্রতিমন্ত্রী অমিত
গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
আ.লীগের সাবেক এমপির কোলকাতায় মৃত্যু
পাটওয়ারীকে দুষ্টুমি না করার পরামর্শ মির্জা আব্বাসের