Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:২৫, ১৯ নভেম্বর ২০২৬

‘আলো আসবেই’ গ্রুপের অন্ধকার জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

রাজধানীর তুরাগ থেকে ডিবির অভিযান; কোন মামলায় গ্রেফতার, জানায়নি পুলিশ।

‘আলো আসবেই’ গ্রুপের অন্ধকার জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ফাইল ছবি

রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বুধবার রাত ২টা ৫৫ মিনিটে গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে কিংবা তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জ্যোতিকা জ্যোতির গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসা তথাকথিত ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ অন্ধকার গ্রুপের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি আবারও সামনে এসেছে।

‘আলো আসবেই’ গ্রুপ ঘিরে বিতর্ক

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই বছরের সেপ্টেম্বরে প্রকাশিত স্ক্রিনশটগুলো ঘিরে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

গ্রুপটিতে অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি যুক্ত ছিলেন। প্রকাশিত কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের বিষয়টি সামনে আসে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়।

প্রকাশিত সদস্য তালিকায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ছিলো। এ নিয়ে তখন তাকে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হয়।

ফেসবুক লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা

গ্রুপটিতে যুক্ত থাকার বিষয়টি সামনে আসার পর ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন জ্যোতিকা জ্যোতি। তিনি দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিলো না। বরং আন্দোলন চলাকালে ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও আপডেট দেয়ার জন্য তিনি সেখানে যুক্ত ছিলেন।

কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও সে সময় মন্তব্য করেন এ অভিনেত্রী। তার বক্তব্য ছিলো, গ্রুপে যুক্ত থাকার বিষয়টিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তবে এর উদ্দেশ্য তেমন ছিলো না।

তবে তার এ ব্যাখ্যা সত্ত্বেও বিতর্ক থামেনি। বরং সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনা অব্যাহত থাকে।

শিল্পকলা একাডেমিতে দায়িত্ব পালন নিয়েও বিতর্ক

‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্কের জের ধরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন।

সহকর্মীদের বিরোধিতার মুখে সেদিন তাকে কার্যালয় ত্যাগ করতে হয়। পরবর্তীতে ২০২৪ সালের ১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে। এ ঘটনাও তখন সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের তালিকায় নাম

এদিকে, ২০২৬ সালের জুলাই মাসে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই অভিযোগে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিলো, তাদের মধ্যে জ্যোতিকা জ্যোতির নামও ছিলো।

তবে অভিযোগ জমা দেয়ার বিষয়টি এবং বর্তমানে তার গ্রেফতারের মধ্যে কোনও সরাসরি আইনি সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

জ্যোতিকা জ্যোতির গ্রেফতারের ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হলেও তার বিরুদ্ধে কোন মামলায় কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। মামলার বিস্তারিত তথ্য, গ্রেফতারের কারণ এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতিসংঘে বিপুল ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অন্ধকার জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা, আগুন
যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২