Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ১১ এপ্রিল ২০২৬

ওয়াদা ভঙ্গ করেছে বিএনপি: জামায়াত আমির

ওয়াদা ভঙ্গ করেছে বিএনপি: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

সরকারি দল বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ‘সবকিছু শেষ করে দেয়ার অপকৌশল’ নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি—সরকার ওয়াদা ভঙ্গ করেছে। তাদের ওপর আমাদের কোনও আস্থা নেই। এ কারণেই আমরা ওয়াকআউট করেছি।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপনের পর সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। তবে তার অভিযোগ, চূড়ান্ত প্রতিবেদন তৈরির সময় বিরোধী দলের সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে।

তার দাবি, সরকারি দলের সদস্যরা একতরফাভাবে রিপোর্ট চূড়ান্ত করেছেন, যা সংসদীয় চর্চার পরিপন্থী। পরে আপত্তির মুখে কিছু বিষয় যুক্ত করা হলেও তা গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ১৩৩টি অধ্যাদেশের প্রতিটিই সংসদে আলোচনার জন্য আনা উচিত ছিলো। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ ‘ল্যাপস’ তালিকায় ফেলে দেয়া হয়েছে, যা জনগণের স্বার্থের বিরুদ্ধে।

বিশেষ করে দুদক বিল, পুলিশ সংস্কার কমিশন বিল, গুম কমিশন বিল এবং পিএসসি বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে উপস্থাপন না করায় সমালোচনা করেন তিনি। এছাড়া ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ নিয়ে তিনি অভিযোগ করেন, পূর্বসম্মতি থাকা সত্ত্বেও হঠাৎ সংশোধনী এনে বিলটিকে দলীয়করণ করা হয়েছে এবং বিরোধী দলকে তা জানার সুযোগ দেয়া হয়নি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সংসদে প্রয়োজনীয় নথিপত্র যথাসময়ে সরবরাহ করা হয়নি। অধিবেশনের মাত্র এক ঘণ্টা আগে বিপুল পরিমাণ কাগজপত্র দেয়া হয়, যা পর্যালোচনার জন্য যথেষ্ট নয়।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংসদে আস্থাহীনতার পরিবেশ তৈরি হয়েছে এবং সরকার নিজেদের দেয়া প্রতিশ্রুতি থেকেও সরে এসেছে। স্থানীয় সরকার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অনির্বাচিত প্রতিনিধিত্ব বন্ধ করা হয়নি, যা সরকারের ‘স্ববিরোধী আচরণ’।

নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে তিনি দাবি করেন, নির্বাচন আগে থেকেই নির্ধারিত ছিলো এবং গণভোটের ফলাফল উপেক্ষা করা হয়েছে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে এবং বিরোধী দল এ লড়াই থেকে সরে আসবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শার্শার ডিহিতে ব্রিজ ধস, অল্পের জন্য রক্ষা বালিভর্তি ট্রাক
বিদায় অনুষ্ঠানের আড়ালে ‘কুরুচিপূর্ণ’ আয়োজন
শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রেখেছি ইরানের নেতাদের—দম্ভ ট্রাম্পের
ওয়াদা ভঙ্গ করেছে বিএনপি: জামায়াত আমির
যুবদল নেতার চাঁদাবাজির চাপে ডা. কামরুল ইসলাম
প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ নারী প্রার্থী
হরমুজে আটকে ‘বাংলার জয়যাত্রা’, শারজাহয় ফেরার নির্দেশ
আলোচনা ভেস্তে গেলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
মুচলেকায় মুক্তি বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ানের
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ সংসদে পাস
জুলাইযোদ্ধাদের পুনর্বাসন বিল পাস
হরমুজের আকাশে নিখোঁজ ২০ কোটি ডলারের মার্কিন ড্রোন
৮ হাজার কোটি টাকার তেল প্রকল্প পড়ে আছে অচল
ভেস্তে গেলো ইসলামাবাদ সংলাপ? সরে দাঁড়ালো ইরান!
বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী
জনবল নেবে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: খাজা আসিফ