Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭, ৪ মে ২০২৬

আপডেট: ১৩:২৮, ৪ মে ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
প্রতীকি ছবি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র–এর মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী দাবি করে সোমবার (৪ মে) এ আবেদন করা হয়।

রিটটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক। পরে অ্যাডভোকেট সুবীর নন্দী দাস বিষয়টি আদালতে উপস্থাপন করেন।

রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত এ বাণিজ্য চুক্তি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় ব্যর্থ হয়েছে। একই সঙ্গে সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করেই চুক্তিটি সম্পাদন করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

রিটে আরও উল্লেখ করা হয়, চুক্তির বিভিন্ন ধারা বাংলাদেশের জন্য অসম শুল্ককাঠামো তৈরি করতে পারে, যা দেশীয় শিল্প ও কৃষিখাতকে ক্ষতির মুখে ফেলবে। পাশাপাশি নীতিনির্ধারণী স্বাধীনতা সংকুচিত হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।

আবেদনকারীর দাবি, এp চুক্তির ফলে ভবিষ্যতে পরিবেশগত ঝুঁকি এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই জাতীয় স্বার্থ বিবেচনায় চুক্তিটির বৈধতা বিচারিক পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

রিট আবেদনটি হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ: বাবা-মায়ের প্রতি চাপা অভিমান
শার্শায় চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুর ও মারপিট
সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
‘খেলা হবে’ মমতার ‘খেলা শেষ’? তৃণমূলের ওপর হামলা শুরু
হামে ভয়াবহ পরিস্থিতি, একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু
আওয়ামী পরিবারের সন্তান নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ
রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড উৎপাদন
মমতার জরুরি বার্তা—‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’
পশ্চিমবঙ্গে সরকার গঠনে শক্ত অবস্থানে মৌলবাদী বিজেপি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
টঙ্গী বস্তিতে সুড়ঙ্গপথসহ বিলাসবহুল কক্ষের সন্ধান
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট