Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৮, ৫ মার্চ ২০২৫

কুমিল্লায় ৫ আগস্ট গুলিবিদ্ধ আব্দুস সামাদ মারা গেছেন

কুমিল্লায় ৫ আগস্ট গুলিবিদ্ধ আব্দুস সামাদ মারা গেছেন
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত আব্দুস সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে মারা যান তিনি।

আব্দুস সামাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের আছমত আলীর ছেলে। দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় নাগরিক কমিটি দেবিদ্বার উপজেলা শাখার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি। এরপর থেকে গত সাত মাস হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গত বছরের ৫ আগস্ট পায়ের উরুতে গুলিবিদ্ধ হন সামাদ। তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান আছে। সম্প্রতি দেবিদ্বার ইউএনওর কার্যালয়ে এসে মামলার সাক্ষ্য দিয়ে গেছেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা