Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৩:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

৬ জন চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ

কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৮ 

কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৮ 
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী বাইপাসের আদর্শ গ্রাম এলাকায় গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

বুধবার রাত ৯টার দিকে বিস্ফোরণের পর আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও অংশ নেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, বাংলাদেশ-এর কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে বার্ন ইউনিট না থাকায় গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

চট্টগ্রামে পাঠানো আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—চকরিয়া উপজেলার সিকদারপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে সাকিব (২৪), রামু উপজেলার জোয়ারিয়ানালা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সিরাজ (২৪), কলাতলী এলাকার মৃত মো. জাকারিয়ার ছেলে আব্দুর রহিম (৪৫) এবং আদর্শ গ্রামের আবদুর রশিদের ছেলে মোতাহের (৪৫)।

আগুনের সূত্রপাত ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণেও তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে একুশে বইমেলা শুরু আজ
হাতিরঝিলে নির্মাণাধীন ভবনে শিশুর লাশ উদ্ধার
কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৮
বাগাতিপাড়ায় দুই ফার্মেসিকে জরিমানা
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, অর্ধশতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেফতার দাবি এনসিপির
বেনাপোলের শুকুর-জামালের যাবজ্জীবন কারাদণ্ড
শার্শায় আল-আমিন হত্যায় প্রধান আসামি মশিউর গ্রেফতার
বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিলো: জামায়াত আমির
যশোর জেনারেল হাসপাতাল থেকে নারী চোর আটক
জামিনে মুক্ত হলেই আ.লীগ নেতাকর্মীদের পুন:গ্রেফতারের নির্দেশ
‘আজকে আমার শেষ দিন’—লাইভে এসে তরুণীর আত্মহত্যা
জামায়াতকে ভোট দেয়ায় স্ত্রীদের তালাকের পরামর্শ বিএনপি এমপির
বিএনপি-আ.লীগ সন্ত্রাসীরা হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করেছে: নাহিদ
গাছ কাটা বিএনপি নেতা জাহাঙ্গীর গ্রেফতার
টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
৫ কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক