Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ১ জুন ২০২৫

ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, খ্যাতনামা আইনজীবী ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 

গত বছরের এ দিনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন সদালাপি, বিনয়ী ও সৎমনা একজন প্রজ্ঞাবান মানুষ। তার মৃত্যুতে আইন, সাংবাদিকতা ও রাজনীতির অঙ্গনে নেমে এসেছিলো শোকের ছায়া। আজিমপুর কবরস্থানে মা মাজেদা বেগম ও পিতা মানিক মিয়ার কবরের পাশে তাকে দাফন করা হয়।

আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন নিরলস যোদ্ধা। অন্যায়-অবিচারের বিরুদ্ধে সরব ও আপসহীন এ ব্যক্তিত্ব গণতন্ত্রের সংকটে ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। এ কারণেই তাকে কারাবরণ করতে হয়, কিন্তু নীতির প্রশ্নে কখনোই আপস করেননি।

স্বাধীনতা-উত্তরকালে ১৯৭৩ সালে তিনি পিরোজপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে একদলীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ সংসদ থেকে পদত্যাগ করেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন ও বিচার মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন <<>> তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

আইনজীবী পরিচয়কেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন। ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি (২০০০–০১), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য এবং সংবাদপত্র পরিষদের সভাপতি। সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগ পৃথকীকরণে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

কর্মসূচি:

আজ সকাল থেকে বারিধারায় তার বাসভবনে কুরআনখানি অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় আজিমপুর কবরস্থানে তার কবর জিয়ারত করবেন স্বজন-পরিবার। বাদ আসর কাওরান বাজারের ইত্তেফাক কার্যালয় ও আর কে মিশন রোডের ইত্তেফাক ভবনে দোয়া মাহফিলের আয়োজন রয়েছে। আগামী ১৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় গুলশান ক্লাব অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি