Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ১৭ জুলাই ২০২৬

আপডেট: ০০:২৮, ১৭ জুলাই ২০২৬

প্রশ্ন জামায়াত আমিরের

‘গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে’

‘গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে’
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিলো রাষ্ট্র সংস্কার উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, জনগণ যদি গণভোটের চারটি প্রশ্ন বুঝতে না পারে, তাহলে ৩১ দফা কীভাবে বুঝলো? তিনি দাবি করেন, ভোটচুরির স্বীকারোক্তি রয়েছে এবং ভবিষ্যতে বিষয়টি আরও স্পষ্ট হয়ে সামনে আসবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনও অন্যায় করা উচিত হবে না। গণতন্ত্র ও জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমি শপথ করে বলছি, জীবন দেবো, তবুও ‘চব্বিশ’-এর চেতনাকে হারিয়ে যেতে দেবো না। সবাই চব্বিশের অর্জনের কথা স্বীকার করলেও অনেকে এখনও অতীত নিয়েই পড়ে আছে। এত হীনমন্যতা কেনো? চব্বিশ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না।

তিনি আরও বলেন, অতীত নিয়ে পড়ে থাকলে জাতি সামনে এগোতে পারবে না। তাই সবাইকে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, দেশে এমন কিছু ‘বিনা বেতনের শিক্ষক’ তৈরি হয়েছে, যারা সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, কোন সংবিধানে সংবিধান সংশোধন কমিটির কথা লেখা আছে? তার দাবি, গণভোটের রায়ের পক্ষে যে আন্দোলন চলছে, তা কখনও বৃথা যাবে না। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভারত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীই ভারতের একমাত্র অপছন্দের রাজনৈতিক দল। তার ভাষায়, তারা আমাদের লাল কার্ড দেখায়। কিন্তু তাদের সে লাল কার্ডের কোনও পরোয়া করে না জামায়াত। তাদের ভূখণ্ডে যাওয়ারও আমাদের কোনও ইচ্ছা নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা