Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ৩ নভেম্বর ২০২৫

সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার

সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার
প্রতীকি ছবি

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রেস উইং সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক অগ্রগতি বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গণমাধ্যমকর্মীদের সোমবার দুপুরে নির্ধারিত সময়ের মধ্যেই করবী হলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এ সংবাদ সম্মেলনকে ঘিরে সাংবাদিক সমাজে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে— বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক সংলাপ, গণভোট আলোচনা এবং নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে সরকারের অবস্থান প্রকাশ পেতে পারে বলে অনেকে মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা