Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ৮ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:২০, ৮ নভেম্বর ২০২৫

গোলটেবিল আলোচনায় আসিফ মাহমুদ

৭৫-এর বিপ্লব ও জুলাই গণঅভ্যুত্থান একই ধারাবাহিকতায়

৭৫-এর বিপ্লব ও জুলাই গণঅভ্যুত্থান একই ধারাবাহিকতায়
ছবি: সংগৃহীত

১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান একই সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতা— এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

তিনি বলেন, দুটি আন্দোলনই জন্ম নিয়েছিলো রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, দুর্নীতি, বৈষম্য এবং জনগণের প্রতি শাসকগোষ্ঠীর বিশ্বাসহীনতার প্রেক্ষাপটে। স্বাধীনতার পর ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলায় ব্যর্থতাই ছিলো উভয় বিপ্লবের পেছনের মূল কারণ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নভেম্বর থেকে জুলাই : বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। তারা লুটপাট ও দুর্নীতিতে নিমগ্ন হন। ফলে রাষ্ট্রে এক ধরনের ন্যায়বিচারহীনতা তৈরি হয়, যা জনগণ আর সহ্য করতে পারেনি। ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব সে ক্ষোভেরই বহিঃপ্রকাশ। প্রায় একই কারণেই ২০২৪ সালের জুলাইয়ে মানুষ আবার রাস্তায় নামে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের বিপ্লবের পর থেকেই বাংলাদেশ একটি কার্যকর রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের পথে হাঁটতে শুরু করে। তখন প্রতিষ্ঠান গঠন, সেনাবাহিনীকে শক্তিশালী করা, আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা— এসব উদ্যোগ ছিলো রাষ্ট্র পুনর্গঠনের মূল ভিত্তি। আজও সে ভিত্তিই আমাদের পথনির্দেশ করছে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান প্রসঙ্গে আসিফ বলেন, জিয়াউর রহমান ছিলেন কল্যাণমুখী রাজনীতির স্থপতি। তিনি রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর কাজ শুরু করেছিলেন। আজও বাংলাদেশের রাজনৈতিক ও নীতিগত আলোচনায় তার স্থাপিত মূল্যবোধই প্রতিফলিত হয়।

গোলটেবিল আলোচনায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা, দলগুলোর অবস্থান ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, কবি ও রাজনৈতিক চিন্তাবিদ ফরহাদ মজহার, রাজনৈতিক বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুম, এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা