Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ৩ ডিসেম্বর ২০২৫

আরপিও সংশোধনী সমর্থনে কঠোর অবস্থান

শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সনদ নিলো এনসিপি

শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সনদ নিলো এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার আনুষ্ঠানিকভাবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণের মধ্য দিয়ে দলটি নির্বাচনী যাত্রায় নতুন অধ্যায় সূচনা করলো। 

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, বহু প্রতিকূলতার পর অবশেষে দলের নিবন্ধন এবং প্রতীক বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে। প্রতীক গ্রহণের পর নাহিদ ইসলাম বলেন, 

অনেক চড়াই–উৎরাই পেরিয়ে অবশেষে নিবন্ধন পেলাম। শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

বৈঠকে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনী নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি সংশোধনীকে প্রয়োজনীয় সংস্কার হিসেবে উল্লেখ করে বলেন, 

এ সংস্কার বাতিলে চাপ সৃষ্টি করা হচ্ছে। আদালতে রিট করে ইসি ও বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে। আমরা আইনগতভাবে ইসিকে লড়াই করতে বলেছি।

নির্বাচনে কালো টাকা, ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি জানান, প্রার্থী জমা দেয়া হলফনামায় তথ্য যাচাই-বাছাইয়ের জন্য ইসিকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, অর্থের অপব্যবহার রোধে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নিতে হবে। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

প্রশাসনে রদবদল নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার ভাষায়, ডিসি-এসপিদের বদলি স্পষ্টভাবে রাজনৈতিক প্রভাবিত। এটি নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলতে পারে। বিষয়টি ইসিকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

গণভোট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, 

সঠিক প্রচারণা না হলে ভোটাররা বিভ্রান্ত হতে পারে। তাই গণভোটের বিষয়ে সুস্পষ্ট তথ্য জনগণের কাছে পৌঁছানো জরুরি। পাশাপাশি নির্বাচনী অপতথ্য ও ভুয়া প্রচারণা প্রতিরোধে ইসিকে বিশেষ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির নিবন্ধন সনদ গ্রহণের মধ্য দিয়ে নতুন প্রতীক ‘শাপলা কলি’ রাজনৈতিক ময়দানে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো। দলটি এখন পূর্ণ প্রস্তুতিতে নির্বাচনী লড়াইয়ে নামার অপেক্ষায়।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক