Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ৫ ডিসেম্বর ২০২৫

রওনা দিলেন দেশের উদ্দেশে, খালেদা জিয়ার জন্য প্রস্তুতি চলছে

লন্ডনের হিথরো বিমানবন্দরে জুবাইদা রহমান

লন্ডনের হিথরো বিমানবন্দরে জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উদ্দেশে লন্ডন রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। হিথরো বিমানবন্দরে মা জুবাইদাকে বিদায় দিতে উপস্থিত ছিলেন তারেক কন্যা জাইমা রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১১টায় হিথরো বিমানবন্দরে চেকইন সম্পন্ন করেন জুবাইদা রহমান। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকায় পৌঁছাবেন।

ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। এরপর শাশুড়ি বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। বিএনপির সূত্র জানিয়েছে, পুরো প্রক্রিয়া শেষ হতে সকাল ১০টা পার হতে পারে।

এর আগে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়াকে বহন করতে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে উড্ডয়ন কিছুটা বিলম্বিত হবে। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়নের পর বিস্তারিত জানানো হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে। গত জানুয়ারির মতো এবারও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বহন করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল