Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:২৩, ৫ ডিসেম্বর ২০২৫

৭ ডিসেম্বর ইংল্যান্ডে নেয়ার প্রস্তুতি

ফ্যাসিস্ট সরকারের নিপীড়নেই খালেদা জিয়ার রোগের সূত্রপাত: মির্জা ফখরুল

ফ্যাসিস্ট সরকারের নিপীড়নেই খালেদা জিয়ার রোগের সূত্রপাত: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের শারীরিক অবনতির পেছনে বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়নই দায়ী—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন। অথচ বিগত সরকারের সময়ে তাকে অন্যায়ভাবে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে, যার মধ্যে দুই বছর কাটিয়েছেন নির্জন কক্ষে। তিনি দাবি করেন, ওই সময়কার অমানবিক আচরণ ও নিপীড়নের মাধ্যমেই আজকের শারীরিক জটিলতার শুরু।

বিএনপি মহাসচিব জানান, কয়েক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা বেগম জিয়ার চিকিৎসায় দেশের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞরা যুক্ত আছেন। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে শনিবার (৬ ডিসেম্বর)। সব কিছু ঠিকঠাক থাকলে রোববার (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নেয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসক দল তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন ফখরুল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান