Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৫, ৪ ডিসেম্বর ২০২৫

ইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান

অজুহাত নয়, নির্ধারিত সময়েই নির্বাচন চায় বিএনপি

অজুহাত নয়, নির্ধারিত সময়েই নির্বাচন চায় বিএনপি
ছবি: সংগৃহীত

অনিবার্য পরিস্থিতি ছাড়া জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ রাখছে না বিএনপি। দলটির দাবি—জনগণের ভোটাধিকার ফেরাতে ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি, আর সে প্রক্রিয়া থেকে সরে যাওয়ার কোনও ইচ্ছা তাদের নেই।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

নির্বাচন ঠেকানোর পক্ষে নয় বিএনপি

নজরুল ইসলাম বলেন, আমরা নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই আছি। অনিবার্য কারণ ব্যতীত আমরা এ প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। ১৫ বছর ধরে আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়েই নির্বাচন হোক—এটাই আমাদের অবস্থান।

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক অস্থিরতা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মধ্যেও বিএনপি নির্বাচনের প্রস্তুতি থেকে সরে দাঁড়াতে চায় না।

একইদিনে সংসদ নির্বাচন ও গণভোট—সময় বাড়ানোর দাবি

বিএনপি নেতারা জানান, এবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। এতে ব্যালট দুই ধরনের হওয়ায় ভোট দিতে সময় বেশি লাগবে। ভোটার যাতে কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত না হন—সেজন্য কেন্দ্রভিত্তিক সময় বা ব্যবস্থাপনার বিষয়ে কমিশনকে বিএনপি সুপারিশ করেছে।

ইসি জানায়, আগামী রোববার (৭ নভেম্বর) এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

ব্যালট ছাপাতে প্রাইভেট প্রেস নয়—জোর দাবি বিএনপির

নজরুল ইসলাম আরও বলেন, ব্যালট পেপার সরকারি প্রেসে ছাপানোই নিয়ম। কিন্তু এবার প্রাইভেট প্রেসে ছাপানোর গুঞ্জন শোনা যাচ্ছিলো। তাই বিএনপি পরিষ্কারভাবে জানিয়েছে, কোনও অবস্থাতেই ব্যালট প্রাইভেট প্রেসে ছাপানো যাবে না। সিইসি আশ্বস্ত করেছেন—ব্যালট সরকারি প্রেসেই ছাপানো হবে।

প্রবাসী ভোটার বাড়ানোর দাবি

বৈঠকে বিএনপি প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া সহজ করার দাবি তোলে। নজরুল ইসলাম বলেন, আমরা চাই প্রবাসীদের আরও বেশি ভোটার করা হোক। তিনি বলেন, পাসপোর্টকে বিবেচনায় নিয়ে ভোটার নিবন্ধনের সুযোগ বাড়ানো উচিত।

বৈঠকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা
৪৮/০ থেকে পাকিস্তানের ধস, বাংলাদেশি মেয়েদের অবিস্মরণীয় জয়
হারলেও বিদায় নয়! ব্রাজিলের সামনে যত নকআউট সমীকরণ
লেবাননে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী