Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:৫৪, ২০ ডিসেম্বর ২০২৫

জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি

জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। আজ শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় রাজনীতিক, সামাজিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের ঢল নামে। জানাজা শেষে বিকেল ৩টার দিকে তার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায়। সেখানে উপস্থিত ছাত্র-জনতা ও সহযোদ্ধাদের আবেগঘন পরিবেশে তাকে শেষ বিদায় জানানো হয়।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। উল্লেখ্য, এর আগের দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ নেতা। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়।

শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান